ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১২:৫২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১২:৫২:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে র‌্যাব-৭ চট্টগ্রাম বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামি চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর আজ বিকেল ৬টার দিকে লালদীঘী কোর্ট রোড, জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজের বয়স ১৯ বছর এবং সে শেরীপ প্রকাশ শরিফ দাশের ছেলে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২৪ সালে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় চিন্ময় দাসের অনুসারীরা আদালতের চত্বরে বিক্ষোভ শুরু করলে ঘটেছে ব্যাপক বিশৃঙ্খলা ও ভাঙচুর। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ধারালো অস্ত্র দিয়ে আদালতের বিপরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে, যা জাতীয় স্তরে সমালোচনা ও প্রতিবাদের ঝড় তোলে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী আলিফের বাবা চট্টগ্রাম কোতোয়ালী থানায় ৩১ জনকে এজাহারনামীয় এবং আরও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ৪৬(১১)২৪, জি আর নং ৫০৯/২০২৪, ধারাসমূহ – ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালিয়ে আসছিল।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১