ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন
দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক্সেভেটর (ভেকু) চালকসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ভেকু চালক দুই জনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবহৃত ভেকুটি নিষ্ক্রিয় করা হয়।

জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ২নম্বর কিসমত গণকৈর ইউনিয়নের (ইউপি) উজানখলসী পূর্বপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদন ব্যতীত পুকুর খননের সময় ৬ জনকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ভেকু চালক সাইফুল ইসলাম ও আরিফুল ইসলামকে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ খননে ব্যবহৃত ভেকুটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়। আটককৃত অপর ৪ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় প্রাথমিকভাবে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ভূমি ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীন পুকুর খনন ও অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে একাধিকবার অভিযান চলিয়ে অবৈধ পুকুর খনন ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধ এবং ফসলি জমি রক্ষা করায়,সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করে অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত