ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:৩৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:৩৩:০৮ অপরাহ্ন
সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব
নাটোরের সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি)  দিনব্যাপী  উপজেলার ৩নং ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে ব্যতিক্রম এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। 

শালমারা দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে প্রতি বছরের মত এবছরও  ইসলামি জালসা উপলক্ষে গ্রামবাসীর আয়োজনে শালামারা বড় দিঘীতে  দিনব্যাপী এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। 

সকাল থেকে দিনব্যাপী  মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন গ্রামের শত শত মানুষ। এ মাছ ধরা উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা ভীড় করেন পুকুরের চারপাশে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় দিঘীতে  শৌখিন মাছ শিকারীরা কলাগাছের ভেলায় চড়ে তৈইরা জাল দিয়ে মাছ ধরছেন। কেউবা ছোট নৌকায় বসে মাছ ধরছেন। শৌখিন মাছ শিকারীদের জালে ধরা পড়ছে বোয়াল, শোল, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন রকম মাছ। মাছ ধরার আনন্দ উপভোগ করছেন দিঘীর পাড়ে থাকা  শত শত দর্শনার্থী।

শালমারা গ্রামের মোতালেব জানায়, এবছর ৮৩তম শালমারা দাখিল মাদ্রাসার ইসলামী জালসা অনুষ্ঠিত হচ্ছে। জালসার একদিন আগে গ্রামবাসী এ মাছ ধরার আয়োজন করে থাকে। সে দিক দিয়ে প্রায় ৮৩ বছর ধরে  মাছ ধরার এ ঐতিহ্য ধরে রেখেছে গ্রামবাসী।

মাছ শিকারী জয়নাল আবেদীন জানায়, গত এক সপ্তাহ আগে থেকে কলাগাছ কেটে ভেলা তৈরী করে রেখেছিলাম মাছ ধরার জন্য। জালসার আগের দিন মাছ ধরার এই উৎসবে আমরা বাড়তি আনন্দ উপভোগ করি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ