ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে ‘অধিকার’-এর মানববন্ধন গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ব্যতিক্রমধর্মী প্রাক্টিক্যাল হজ্জ প্রশিক্ষণ হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন?

খেলাধুলার বিকল্প নেই তরুণ সমাজ গঠনে, বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৮:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৮:১৬:০৬ অপরাহ্ন
খেলাধুলার বিকল্প নেই তরুণ সমাজ গঠনে, বিভাগীয় কমিশনার খেলাধুলার বিকল্প নেই তরুণ সমাজ গঠনে, বিভাগীয় কমিশনার
তরুণদের এগিয়ে যাওয়া এবং সুষ্ঠু, সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, আমরা বলে থাকি, খেলাধুলা আমাদের প্রাণ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করে থাকে, যেখানে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসরটি আরও সুন্দর ও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হওয়ায় সবাই অনুপ্রাণিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রতিযোগিতাকে কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাকে খেলা হিসেবেই নিতে হবে, যেন কোনো মতপার্থক্য না হয়। এখান থেকে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন ভবিষ্যৎ পথচলায় সহযোগিতা করবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। এছাড়া কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদসহ রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের সন্তানরা এবারের প্রতিযোগিতায় অংশ নেন। ৩৭টি ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯