ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

সারা রাত আকাশে জ্বলজ্বল করবে সেই ‘তারা’! আদতে তা কী? কোথায়, কী ভাবে দেখা যাবে

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:১০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:১০:১৬ অপরাহ্ন
সারা রাত আকাশে জ্বলজ্বল করবে সেই ‘তারা’! আদতে তা কী? কোথায়, কী ভাবে দেখা যাবে সারা রাত আকাশে জ্বলজ্বল করবে সেই ‘তারা’! আদতে তা কী? কোথায়, কী ভাবে দেখা যাবে
সন্ধ্যার পরে পূর্ব আকাশে চোখ রাখলেই দেখা যাবে সেই উজ্জ্বল ‘তারা’। পৃথিবীর উত্তর গোলার্ধের যে কোনও স্থান থেকে শনিবার, ১০ জানুয়ারি দেখা যাবে তাকে। সেই উজ্জ্বল ‘তারা’ আসলে বৃহস্পতি। শনিবার সবচেয়ে উজ্জ্বল এবং বড় দেখাবে তাকে।

কেন ১০ জানুয়ারি বৃহস্পতিকে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি বড় দেখাবে? ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, ১৩ মাস পর ‘অপজিশন’ অবস্থানে আসে বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি, পৃথিবী, সূর্য একই রেখায় আসে। বৃহস্পতি এবং সূর্যের ঠিক মাঝে থাকে পৃথিবী। এই অবস্থানে পৃথিবীর সবচেয়ে কাছে আসে সে।

নিজের কক্ষপথে কোনও নির্দিষ্ট জায়গায় পৌঁছোতে পৃথিবীর সময় লাগে ১২ মাস। ‘অপজিশন’ অবস্থান থেকে সরে আবার সেই নির্দিষ্ট জায়গায় ১২ মাস পরে পৃথিবী যখন পৌঁছোয়, তত সময়ে বৃহস্পতি খানিকটা সরে যায়। সে কারণে ‘অপজিশন’ অবস্থানে পৌঁছোতে সময় লেগে যায় আরও এক মাস। অর্থাৎ ১৩ মাস পরে আবার ‘অপজিশন’ অবস্থানে আসে পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি।

চলতি বছর ১০ জানুয়ারি ‘অপজিশন’ অবস্থানে আসবে বৃহস্পতি। সূর্যের আলো সরাসরি বৃহস্পতির গায়ে পড়বে। ফলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আরও উজ্জ্বল দেখাবে। পূর্ণিমার সময়ে যে ভাবে চাঁদকে উজ্জ্বল দেখায়, সে ভাবেই সূর্যের আলোয় বৃহস্পতি উজ্জ্বল হবে, আলোকিত হবে। আর সেই উজ্জ্বল দিক পৃথিবীর দিকে থাকবে। ফলে দেখতে ভাল লাগবে।

কখন, কী ভাবে দেখা যাবে?

সূর্যাস্তের পরেই পূর্ব আকাশে তাকালে দেখা যাবে উজ্জ্বল বৃহস্পতিকে। সারা রাত আকাশে আলোকিত হয়ে থাকবে সেই গ্রহ। ২ ইঞ্চির টেলিস্কোপ বা দূরবিন দিয়ে অনায়াসে দেখা যাবে তাকে। রাত ১২টা নাগাদ উঁচু আকাশে আরও ভাল ভাবে দেখা যাবে বৃহস্পতিকে। তখন আরও উজ্জ্বল থাকবে সে। তবে সন্ধ্যায় দিগন্তের কাছে যখন থাকবে, তখন অতটা উজ্জ্বল দেখাবে না বৃহস্পতিকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি