ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সাংবাদিক আনসার তালুকদার স্বাধীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা গোরহাঙ্গায় ‘চোর’ অপবাদে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবাদে ছুরিকাঘাতে রক্তাক্ত ওয়ার্কশপ মালিক কাশিয়াডাঙ্গায় হেরোইনসহ স্বামী-স্ত্রী: গোলাম রসুল ও রুমা গ্রেপ্তার, উদ্ধার ৩৮ হাজার ৮২০ টাকা বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি বিদেশ পাঠানোর আশ্বাস: দুুই যুবকের প্রতারণায় সর্বশান্ত ৪ পরিবার! রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০ রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ বাঘায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে দুইজন আটক, আবারও ডিজিএফআই পরিচয় দিচ্ছেন ‘মতিউর’! সন্দেহজনক চলাফেরায় প্রশ্ন উঠছে? রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০১:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০১:০৪:৩৩ অপরাহ্ন
যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় (পিয়ার আলী কলেজ রোড) এলাকা থেকে আকাশ (২৮) নামে এক যুবককে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পিয়ার আলী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গাজীপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী একটি টিম শ্রীপুরের মাওনা এলাকায় কতিপয় দুষ্কৃতিকার ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে আমরা ওই এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করি। একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিনসহ আকাশকে গ্রেপ্তার করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল এবং অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিযয়ে এসে বিভিন্ন অপকর্মের জন্য ভাড়া দিত। যেমন কিছুদিন আগে আমরা ফায়ারিং ইন্সিডেন্ট পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য দেয়নি। তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। কিভাবে অস্ত্র নিয়ে আসতো এবং কি কাজে ব্যবহার করত তার কাছ থেকে জানার চেষ্টা করব। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আকাশ মূলত পিয়ার আলী কলেজ এলাকায় ভাঙারীর ব্যবসা করে। ওই ব্যবসার আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। আমরা অভিযান চালিয়ে তার ভাঙ্গারি দোকানের কর্নারের একটি ড্রামের নিচ থেকে অস্ত্র লোড অবস্থায় এমোনেশনসহ পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং যাচাই বাছাই করে বিস্তারিত জানা যাবে। 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪