ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহীতে বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১১:৩৮:৪৮ অপরাহ্ন
আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল। প্রথম অধিবেশনে প্রধান অতিথিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন এবং আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন।

এ ছাড়া রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসানসহ আরও অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। প্রথম অধিবেশন পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

দ্বিতীয় অধিবেশনে আরইউজের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনা ও পর্যালোচনা শেষে তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। এ অধিবেশনে সংগঠনের সাংগঠনিক ও ভবিষ্যৎ কার্যক্রমসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনেও সভাপতিত্ব করেন সভাপতি মুহাঃ আবদুল আউয়াল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত