ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ডিবিসহ ছয় থানার অভিযানে মাদক-সহ ৭জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১১:২১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১১:২১:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে ডিবিসহ ছয় থানার অভিযানে মাদক-সহ ৭জন গ্রেপ্তার রাজশাহীতে ডিবিসহ ছয় থানার অভিযানে মাদক-সহ ৭জন গ্রেপ্তার
রাজশাহী নগরীতে ডিবিসহ ছয় থানার পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও দেশীয় চোলাই মদসহ ৭জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নগরীর কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া ও পবা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ​৪৫০ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ, মাদক বিক্রির নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোছাঃ তাজমিনা (৫৩), মোঃ বুলবুল ইসলাম (৪৯), মোঃ টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), নূর ইসলাম ওরফে শামীম (৩৫), মোঃ পারভেজ ইসলাম (২১), মোঃ ইমন ইসলাম (২৫) ও মোঃ বাদল আলী (১৯)। তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবির একটি দল কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাজমিনাকে আটক করে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। তাজমিনার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা চলমান রয়েছে।

এদিন রাত সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ বাজে কাজলা খরবোনা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ বুলবুলকে গ্রেফতার করে। 

রাত সোয়া ১০টার দিকে কর্ণহার থানার পুলিশ বিলধরমপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ৮০০ টাকা-সহ টিয়ারুলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া সন্ধ্যা ৭টায় রাজপাড়া থানার পুলিশ ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট-সহ নূর ইসলামকে গ্রেফতার করে। বিকেল ৫টায় কাশিয়াডাঙ্গা থানার পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেফতার করে।

পবা থানার পুলিশ সন্ধ্যা সোয়া ৭টায় মথুরা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ বিক্রির সময় ৫ লিটার চোলাই মদ ইমন ইসলাম ও বাদল আলীকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি