ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের আশ্বাসে প্রতারণা: রাজশাহীতে ৬ জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৫:৪৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৫:৪৬:২৫ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের আশ্বাসে প্রতারণা: রাজশাহীতে ৬ জন গ্রেফতার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের আশ্বাসে প্রতারণা: রাজশাহীতে ৬ জন গ্রেফতার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে একটি অসাধু চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে নগরীর উপশহর সৃজনী সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথ এলাকা থেকে তাদের যৌথভাবে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (৯ জানুয়ারি) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আল মামুন (৪২), মোঃ মাহবুব আলম (৪৬), মোছাঃ আনজুয়ারা খাতুন (২৫), মোঃ জুলফিকার আলী (৪০), মোঃ নয়ন আলী (২৭) এবং রায়হান কবির (৩০)। তাদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় এবং একজনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেই সরবরাহ করার কথা বলে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে চক্রটি।

অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার রায়হান কবির অসুস্থ থাকায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। 

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা নম্বর-১২, তারিখ ৯/১/২০২৬, দণ্ডবিধির ১৭০, ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের