ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১১:৫৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১১:৫৯:০৮ অপরাহ্ন
তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান
বয়সের ব্যবধানকে কেন্দ্র করে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি অষ্টাদশী এক পড়ুয়া করিনা কুবিলিয়ুটের সঙ্গে তাঁর নাম জড়ানোয় এই বিতর্ক তৈরি হয়েছে। যদিও করিনা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কার্তিককে চেনেন না। এ বিষয়ে অভিনেতা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

সমাজমাধ্যমে এই গুঞ্জন ঘিরে একাধিক ব্যঙ্গাত্মক মিম ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। নেটাগরিকদের একাংশের পাশাপাশি এ বার বলিউডের তারকা-পরিবারের সদস্যরাও সেই ট্রোলিংয়ে পরোক্ষভাবে যুক্ত হয়েছেন বলে দাবি উঠছে। একটি ব্যঙ্গাত্মক মিম-ভিডিয়ো ‘লাইক’ করেছেন অভিনেত্রী জাহ্নবী কপূরের প্রেমিক শিখর পাহাড়িয়া। একই ধরনের একটি মিমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের বোন রাইসা পাণ্ডে।

বর্তমানে করিনা কুবিলিয়ুটের বয়স ১৮ এবং কার্তিক আরিয়ানের বয়স ৩৫, এই বয়সের ব্যবধানকে সামনে রেখেই ট্রোলের ঝড় উঠেছে বলে সমাজমাধ্যমে আলোচনা। ভাইরাল হওয়া একটি মিম-ভিডিয়োয় কার্তিককে বৃদ্ধ রূপে দেখিয়ে দাবি করা হয়েছে, ভবিষ্যতে কম বয়সি নায়িকাদের সঙ্গে অভিনয়ের জন্য তিনি এখন থেকেই ‘জেন-জি’ প্রজন্ম নিয়ে গবেষণা করছেন।

উল্লেখ্য, অতীতে অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন ছিল। সেই প্রেক্ষিতেই তাঁর বোন রাইসার মিম-ভিডিয়োতে প্রতিক্রিয়া নেটাগরিকদের নজর কেড়েছে। অন্য দিকে, জাহ্নবী কপূরের সঙ্গেও একসময় কার্তিকের নাম জড়িয়েছিল বলে ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা ছিল। ফলে শিখর পাহাড়িয়ার ‘লাইক’ করা মিম নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

নেটাগরিকদের একাংশের মন্তব্য,কার্তিক আরিয়ানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। তাই তাঁকে নিয়ে ট্রোল হওয়াটা অস্বাভাবিক নয়। তবে অভিনেতার অনুরাগীদের দাবি, ইন্ডাস্ট্রির বহিরাগত বলেই কার্তিককে এ ভাবে নিশানা করা হচ্ছে। যাঁরা ট্রোল করছেন, তাঁদের ক্ষেত্রেও একই ধরনের গুঞ্জন থাকলেও তা নিয়ে প্রশ্ন ওঠে না।

এ বিষয়ে কার্তিক আরিয়ান বা সংশ্লিষ্ট তারকাদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড