ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীর কাশিয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৯:৫১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৯:৫১:৪০ অপরাহ্ন
নগরীর কাশিয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার নগরীর কাশিয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
রাজশাহী নগরীতে চেকপোস্ট বসিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় অভিনব কায়দায় সিএনজি যোগে হেরোইন পরিবহনের সময় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ ৩ হাজার ৩৭০ টাকা, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ শারমিন নাহার সিমা (৪০) ও তার স্বামী মোঃ মাসুম রানা (৪২), সে গোদাগাড়ী থানার লস্করহাটি, বাসুদেবপুর গ্রামের মৃত আল মোস্তান মন্ডলের ছেলে। বর্তমানে তারা বোয়ালিয়া থানাধীন কয়েরদারা এলাকায় বসবাস করে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় সিএনজি যোগে হেরোইন পরিবহনের সময় এক দম্পত্তীকে ২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে নিজ এলাকায় এনে বিক্রি করতো। বিক্রয়ের উদ্দেশ্যেই সিএনজি যোগে হেরোইন পরিবহন করছিলো বলেও জানায় তারা।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের কাশিয়াডাঙ্গা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক