ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জামায়াত ডিসি-এসপি তালিকা নির্বাচন কমিশনে দেয়নি: নায়েবে আমির

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০১:২৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০১:২৮:০৯ পূর্বাহ্ন
জামায়াত ডিসি-এসপি তালিকা নির্বাচন কমিশনে দেয়নি: নায়েবে আমির জামায়াত ডিসি-এসপি তালিকা নির্বাচন কমিশনে দেয়নি: নায়েবে আমির
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো ডিসি-এসপির তালিকা নির্বাচন কমিশনকে (ইসি) জামায়াত দেয়নি। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের বৈঠক আনুষ্ঠানিক নয়, এটি ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে ডা. তাহের এসব কথা জানান। তিনি বলেন, প্রশাসনে দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। তাই তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছে। আমরা এসব ডিসি-এসপিদের বদলির ব্যাপারে কথা বলেছি, তবে কোনো তালিকা জমা দিইনি।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে বিদেশিদের সংশ্লিষ্টতার চেষ্টা তো থাকে। তবে ভারতের সঙ্গে আমাদের আমিরের কোনো বৈঠক হয়নি। আমার অসুস্থ থাকার সময় ভারতীয় দূতাবাস দেখা করতে চেয়েছিল, কিন্তু তারা বিষয়টি গোপন রাখার নির্দেশ দিয়েছিল।

এছাড়াও তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একটি দল বলছে, ক্ষমতায় এলে বিভিন্ন কার্ড দেবে। এটি আচরণবিধির লঙ্ঘন। ইসি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে, আমরা অপেক্ষায় আছি।

ডা. তাহের আরও বলেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দশটি আসনে ছাড় দেওয়ার তথ্য ভুল, আসনের ব্যাপারে পরে ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩