ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

মালদ্বীপে পরিবার নিয়ে জন্মদিন উদযাপন, ৪৭-এ পা দিলেন বিপাশা বসু

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১২:১০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১২:১০:০৭ পূর্বাহ্ন
মালদ্বীপে পরিবার নিয়ে জন্মদিন উদযাপন, ৪৭-এ পা দিলেন বিপাশা বসু মালদ্বীপে পরিবার নিয়ে জন্মদিন উদযাপন, ৪৭-এ পা দিলেন বিপাশা বসু
বলিউড অভিনেত্রী বিপাশা বসু আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন পরিবারকে সঙ্গে নিয়ে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ৪৭ বছরে পা দেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে স্বামী করণ সিং গ্রোভার ও তাঁদের কন্যা দেবীকে নিয়ে মালদ্বীপে পারিবারিক ছুটিতে রয়েছেন তিনি।

জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় বিপাশাকে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের পটভূমিতে এক কাপ চা ও রেড ভেলভেট কেক নিয়ে জন্মদিনের সকাল উপভোগ করছেন তিনি। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় করণ সিং গ্রোভার ও ছোট্ট দেবীর কণ্ঠে ‘হ্যাপি বার্থডে’ গান।

ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, আমার হৃদস্পন্দনদের ধন্যবাদ বাঁদরটাকে ও আমার ছোট্ট সোনাকে, সঙ্গে যোগ করেন হৃদয় ও নজর কাটার ইমোজি। আরেকটি স্টোরিতে অভিনেত্রী নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, নিজেকে জানাই শুভ জন্মদিন। বছরের আমার অন্যতম প্রিয় দিন। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা।

এদিকে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে করণ সিং গ্রোভার ইনস্টাগ্রামে বিপাশা ও কন্যা দেবীর একটি আদুরে ছবি শেয়ার করেন। আবেগঘন বার্তায় তিনি লেখেন, এই বিশাল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে কাছের বন্ধু আমার পুরো পৃথিবী। শুভ জন্মদিন আমার মাঙ্কি। প্রতি বছর তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।

মালদ্বীপে ছুটির মধ্যেও পরিবারের প্রতি করণের যত্নশীল ভূমিকা নজর কেড়েছে অনুরাগীদের। জন্মদিনের এই উদযাপন আরও একবার তুলে ধরেছে, গ্ল্যামারের বাইরেও বিপাশা বসুর জীবনের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ তাঁর পরিবার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ