ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:২৯:২৭ অপরাহ্ন
রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ, ঠান্ডাজনিত রোগে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে
রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার কারণে ঠান্ডার প্রকোপ কমেনি। কুয়াশার দাপট আগের কয়েক দিনের তুলনায় কিছুটা কম থাকলেও শীতের অনুভূতি রয়ে গেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার এ তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে তাপমাত্রা সামান্য বেড়েছে। সকালে সূর্যের আলো ওঠায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে আশপাশের এলাকায় তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হয়নি। বর্তমান শীতের এই পরিস্থিতি রাজশাহী অঞ্চলে আরও তিন থেকে চার দিন থাকতে পারে।”

বুধবার সূর্যের দেখা পাওয়ায় রাজশাহীতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। শহরে মানুষের চলাচল বেড়েছে, সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলও তুলনামূলকভাবে স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে শীত ও ঠান্ডাজনিত কারণে রাজশাহীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া, পাতলা পায়খানা, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৭ জনে।

রামেক হাসপাতালের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, অধিকাংশ রোগীই শিশু ও বয়স্ক। প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও শ্বাসকষ্টে ভোগা বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে দেরিতে চিকিৎসা নেওয়ায় রোগ জটিল হয়ে উঠছে। তবে চিকিৎসকরা এসব রোগীর সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

আবহাওয়া অফিস ও চিকিৎসকরা শীতের এই সময়ে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া এবং ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক