ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

মাত্র ছ’মিনিটের নাচে ৬ কোটি টাকা দেশের দামী স্টেজ পারফর্মারদের শীর্ষে তামান্না ভাটিয়া

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১২:০৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১২:০৭:১২ পূর্বাহ্ন
মাত্র ছ’মিনিটের নাচে ৬ কোটি টাকা দেশের দামী স্টেজ পারফর্মারদের শীর্ষে তামান্না ভাটিয়া মাত্র ছ’মিনিটের নাচে ৬ কোটি টাকা দেশের দামী স্টেজ পারফর্মারদের শীর্ষে তামান্না ভাটিয়া
মুম্বাই দক্ষিণী সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি নাচ, স্টেজ প্রেজেন্স ও বিশেষ পারফরম্যান্সে ধারাবাহিক সাফল্যের জেরে তিনি এখন দেশের অন্যতম চাহিদাসম্পন্ন স্টেজ পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম ও ইন্ডাস্ট্রি সূত্রের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গোয়ায় এক নববর্ষের অনুষ্ঠানে মাত্র ছ’মিনিটের নাচের পারফরম্যান্সের জন্য তামান্না পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৬ কোটি টাকা। অর্থাৎ, প্রতি মিনিটে প্রায় ১ কোটি টাকা, যা তাঁকে দেশের সবচেয়ে দামী স্টেজ পারফর্মারদের তালিকায় নিয়ে এসেছে। আয়োজক মহলের মতে, তামান্নার বাজারদর ও চাহিদার প্রতিফলন হিসেবেই এই অঙ্ক ধরা হচ্ছে।

তামান্নার কেরিয়ারে নাচ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তাঁর সাম্প্রতিক কাজেই স্পষ্ট। জেলার-এর কাভালা, স্ত্রী ২-এর আজ কি রাত কিংবা রেইড ২-এর নাশা, এই বিশেষ গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ অর্জন করেছে। প্রতিটি গানে তাঁর পারফরম্যান্স দর্শক ও ইন্ডাস্ট্রির নজর কেড়েছে এবং বিশেষ উপস্থিতির জন্য তাঁকে প্রথম সারির পছন্দে পরিণত করেছে।

এক সময় একাধিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করলেও, সাম্প্রতিক সময়ে তামান্না বিশেষ গান ও পারফরম্যান্সে বেশি মনোযোগ দিচ্ছেন। তবে এই কৌশল তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা আনেনি। বরং ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, রেইড ২-এর একটি বিশেষ গানের জন্য তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এর আগে জেলার’-এর জন্য তাঁর পারিশ্রমিক ছিল প্রায় ৩ কোটি টাকা।

বর্তমানে সিনেমার পাশাপাশি কর্পোরেট শো, বিয়ে ও বড় মাপের ইভেন্টেও তামান্না অন্যতম চাহিদাসম্পন্ন নাম। আয়োজকদের একাংশের মতে, তাঁর উপস্থিতি মানেই দর্শক টানার নিশ্চয়তা—এই কারণেই বড় অঙ্কের পারিশ্রমিক দিতেও পিছপা হচ্ছেন না কেউ।

ব্যক্তিগত জীবনেও সম্প্রতি আলোচনায় ছিলেন তামান্না। গত ২১ ডিসেম্বর তিনি ৩৬ বছরে পা দেন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদ্‌যাপন করেন অভিনেত্রী। বন্ধু সুভেদ লোহিয়া সামাজিক মাধ্যমে জন্মদিনের ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে তামান্নাকে ম্রুণাল ঠাকুরসহ বন্ধুদের সঙ্গে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তামান্না। অজয় দেবগণ ও রীতেশ দেশমুখ অভিনীত রেইড ২-এ বিশেষ ডান্স নম্বরে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায়। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওদেলা ২-এ। সামনে রয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও, যেখানে তাঁর বিপরীতে থাকছেন শাহিদ কাপুর। এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ভি শান্তারাম’ ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।

সব মিলিয়ে, অভিনয় থেকে নাচ জনপ্রিয়তা, পারফরম্যান্স ও পারিশ্রমিক তিন ক্ষেত্রেই তামান্না ভাটিয়া এখন ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী অবস্থানে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২