ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:৩৯:১৮ অপরাহ্ন
যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের যৌথ অভিযানে একটি আলোচিত হত্যা মামলার ২ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা- সামছুল হক। তার বাড়ি টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার চর তালতলা এলাকায়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। মামলাটি দায়ের করেন মোঃ মিনহাজ (৩৫), পিতা- মোঃ নুরুল হক, যিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার পলাশবাড়ী এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, বাদীর ছোট বোন মোছাঃ রুপালী আক্তার (২৪)-এর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে আসামি মোঃ হজরত আলীর ইসলামি শরিয়াহ মতে বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপালী আক্তারকে তার স্বামীসহ অন্যান্য আসামিরা প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

ঘটনার দিন ২০২৫ সালের ৯ জুন সকাল ১০টার দিকে আসামিরা ভিকটিমকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাধীন ৮ নম্বর কাওয়াখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিঙ্গারবিল হালদিয়া এলাকায় তার নানা-শ্বশুরের বাড়িতে যান। পরে একই দিন বিকাল ৩টার দিকে প্রতিবেশী একজন ফোন করে ভিকটিমের স্বজনদের জানান, রুপালী আক্তার পানিতে ডুবে মারা গেছেন।

খবর পেয়ে বাদী ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠানে বোনের মরদেহ দেখতে পান। বাদীর অভিযোগ, আসামিরা ওই দিন দুপুর ২টা থেকে ৩টার মধ্যে যেকোনো সময়ে রুপালী আক্তারকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে সিঙ্গারবিল হালদিয়া এলাকায় যমুনা নদীর একটি শাখায় ফেলে দেন।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ১০ জুন ২০২৫ তারিখে মামলা নম্বর-৩১, দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামি মোঃ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা