ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২ দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী

হাই তোলার সময় করণীয়, নবীজি (সা.) যা বলেছেন

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৩:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৩:০৩:১৪ অপরাহ্ন
হাই তোলার সময় করণীয়, নবীজি (সা.) যা বলেছেন ছবি: সংগৃহীত
নবীজি (সা.) হাই যথাসাধ্য দমন করার এবং হাই তোলার সময় হাত দিয়ে মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, হাই আল্লাহ তাআলা অপছন্দ করেন আর হাই তুললে শয়তান খুশি হয়।

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ তাআলা হাঁচি ভালবাসেন, আর হাই তোলা অপছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন হাঁচি দেবে এবং ’আলহামদুলিল্লাহ’ পড়বে তখন প্রত্যেক মুসলিম শ্রোতার উচিত হবে তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা। হাই শয়তানের পক্ষ থেকে আসে। কারো যখন হাই আসে, তখন সে যেন যথাসাধ্য তা রোধ করে। যখন তোমাদের কেউ হাই তোলে, তখন শয়তান তা দেখে হাসে। (সহিহ বুখারি: ৬২২৩)

আরেকটি বর্ণনায় এসেছে নবীজি (সা.) আরও বলেন, তোমাদের কেউ যখন হাই তোলে, তখন সে যেন নিজ মুখের উপর হাত রেখে নেয়। কারণ শয়তান এ সময় মুখে ঢুকে পড়ে। (সহিহ মুসলিম: ২৯৯৫)

ওলামায়ে কেরাম বলেন, হাই যেহেতু আলস্য ও উদাসীনতা প্রকাশ করে, আর এগুলো শয়তানের পক্ষ থেকে আসে, তাই ‍উন্মুক্তভাবে হা করে হাই তুলতে দেখলে শয়তান খুশি হয়। এ ছাড়া হা করে হাই তুললে তা আশপাশের মানুষের কষ্ট বা বিরক্তির কারণও হয়। এ কারণেও হাই যথাসাধ্য দমন করা বা হাই তোলার সময় হাত দিয়ে মুখ ঢাকার নির্দেশনা দিয়েছেন নবীজি (সা.)।

হাদিসে হাই তোলার সময় বা হাই তোলার পর কোনো দোয়া পড়তে বলা হয়নি। আমাদের দেশে অনেকেই মনে করেন, হাই তুললে ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বা ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ পড়া সুন্নত। এই ধারণা সঠিক নয়। যেহেতু নবীজি (সা.) বলেছেন, হাই শয়তানের পক্ষ থেকে আসে, তাই কেউ চাইলে এই দোয়াগুলো পড়তে পারেন। কিন্তু এটাকে নবীজির (সা.) নির্দেশনা বা সুন্নত মনে করা যাবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু