ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রাজশাহীর আকাশে আমেরিকার কালো শকুন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১১:৫৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১১:৫৮:২৪ অপরাহ্ন
রাজশাহীর আকাশে আমেরিকার কালো শকুন রাজশাহীর আকাশে আমেরিকার কালো শকুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় বন্য প্রাণী আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার দুর্লভ আমেরিকান কালো শকুন (American Black Vulture)। 

এশিয়ার আকাশে এই পাখি দেখা যাওয়া প্রায় অসম্ভব হলেও গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে পাখিটির উপস্থিতি নিশ্চিত করেছেন আলোকচিত্রীরা।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, বন্য প্রাণী পাচারকারী চক্রের হাত ফসকে বা কোনো অভয়ারণ্য থেকে অবমুক্ত হয়ে পাখিটি বাংলাদেশের আকাশে এসেছে। 

জানা যায়, গত ১০ নভেম্বর বন্য প্রাণী আলোকচিত্রী তানভীর তাসনিম অভি ও গাজী আল মাহমুদ মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্লভ ছোট কালী পেঁচা’র (ঔঁহমষব ঙষিবঃ) ছবি তুলতে যান। ২০২১ সালে এই ক্যাম্পাসে প্রথম ছোট কালী পেঁচার সন্ধান মিলেছিল। পেঁচার ছবি তোলার পর তাঁরা ক্যাম্পাসের বধ্যভূমি এলাকায় যান। সেখানে অন্যান্য পাখির ছবি তোলার সময় আকাশে উড়ন্ত কিছু শিকারি পাখির দিকে নজর পড়ে অভির। টেলিল্যান্সে চোখ রেখে তিনি একটি উড়ন্ত শকুনের ছবি তোলেন। এটি ছিল অভির তোলা ১৫০তম পাখির ছবি।

ছবিটি তোলার পর ভালোমতো পর্যবেক্ষণ করে তাঁরা বুঝতে পারেন, এর ওড়ার ধরন ও গায়ের রং দেশীয় বাংলা শকুন বা হিমালয়ান গৃধিনী থেকে সম্পূর্ণ আলাদা। পরবর্তীতে পাখিবিষয়ক বিভিন্ন অনলাইন গ্রুপ ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, এটি মূলত আমেরিকান ব্ল্যাক ভালচার বা কালো শকুন। এই পাখিদের প্রধান বিচরণক্ষেত্র যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অংশ থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত। এদের মাথা ও গলা পালকহীন ধূসর এবং শরীর চকচকে কালো।

আমেরিকার পাখি রাজশাহীর আকাশে কীভাবে এল? এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মনিরুল হাসান খান বলেন, এটি নর্থ আমেরিকার পাখি, স্বাভাবিকভাবে একে দেশের আকাশে দেখা যাওয়ার কথা নয়। তবে প্রকৃতিতে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে। মূলত আন্তর্জাতিক বন্য প্রাণী চোরাকারবারিরা বিভিন্ন রুট দিয়ে প্রাণী পাচার করে।

ধারণা করা হচ্ছে, ভারত বা পার্শ্ববর্তী কোনো দেশে পাচারকারীদের হাত থেকে উদ্ধার হয়ে বা পালিয়ে পাখিটি প্রকৃতিতে অবমুক্ত হয়েছে এবং পথ ভুল করে বাংলাদেশের আকাশে চলে এসেছে। এ প্রসঙ্গে প্রতিবেদকের সঙ্গে কথা বলা এক বন্য প্রাণী বিশেষজ্ঞ ২০০২ সালের একটি ঘটনার উদাহরণ টানেন। তিনি জানান, নরসিংদীর চরসিন্দুরে মরুভূমির সাপ বালু বোরা পাওয়া গিয়েছিল, যা মূলত বেদেদের বহর থেকে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। 

রাজশাহীর আকাশে আমেরিকান শকুন দেখার বিষয়টিকেও তিনি অনুরূপ একটি রহস্যময় অথচ যৌক্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। 

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে বাংলা শকুন ও রাজ শকুন প্রায় বিলুপ্তির পথে। এমন অবস্থায় ভিনদেশি এই শকুনের উপস্থিতি বন্য প্রাণী প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত