ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাজশাহীতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১১:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১১:৩০:২২ অপরাহ্ন
রাজশাহীতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ রাজশাহীতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় শীতার্ত অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে বিজিবি। শীতপ্রবণ এ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিজিবির এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানায়। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কার্যক্রমে সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি বলেন, আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২