ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১১:০৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১১:০৫:১৬ অপরাহ্ন
দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দু-একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান। রোববার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসনের মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে এই দায়িত্বে বসানো হবে।

একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জানান, বরাবরের মতো এবারও সিলেট থেকে দলের নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে গণমাধ্যমে আশঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা বোধ করে না। শুরু থেকেই বিএনপি নির্বাচন দাবি করে আসছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার এবং বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী।

দলীয় সূত্র জানায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছিল বিএনপির দখলে। এই সময়ের মধ্যে চারবার ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রসঙ্গত, এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সে বছরের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে তারেক রহমান লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন। বিদেশে অবস্থানের কারণে তিনি তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি এবং পরবর্তী সময়ে দেশে না ফেরায় ভোটার হননি।

গত বছর জুলাইয়ের অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক