ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

কিশোরগঞ্জে স্ত্রী হত্যা ! স্বামী সাকিব মিয়া গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৮:৪৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৮:৪৭:২২ অপরাহ্ন
কিশোরগঞ্জে স্ত্রী হত্যা ! স্বামী সাকিব মিয়া গ্রেফতার কিশোরগঞ্জে স্ত্রী হত্যা ! স্বামী সাকিব মিয়া গ্রেফতার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্ত্রীকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা মামলার প্রধান আসামী সাকিব মিয়াকে (২৩), গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৪, ময়মনসিংহের যৌথ অভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, হত্যাকাণ্ড ঘটায় পলাতক থাকা সাকিব মিয়া কর্ণফুলী থানাধীন ইছাক নগর, বিএফডিসি রোড এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাবের এই যৌথ দল। অভিযানে গ্রেফতারকৃত সাকিব মিয়া পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও র‌্যাব জানায়, নিহত গৃহবধূ ইকরাবিন ইভা (২১), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ছয়চির এলাকার বাসিন্দা। তার মা-বাবা সৌদি আরবে অবস্থান করায় ইভা পড়াশোনার জন্য খালার বাড়িতে থাকতেন। সেখানে তিনি সাকিব মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে  ইভা মা-বাবার সম্মতি নিয়েই বিয়ে করেন তারা। তাঁদের একটি ৭ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।

তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, বিবাহিত জীবনে সাকিব মিয়া মাদকসেবী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল এবং পারিবারিক বিষয় নিয়ে ইভাকে নিয়মিত শারীরিক নির্যাতন ও অত্যাচার করত।

র‌্যাব জানায়, (১৮ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টায়, ইভা ঘরের ভেতর গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পারিবারিক সদস্য ও প্রতিবেশীদের সহযোগিতায় তাকে প্রাইভেটকারে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইভার মা বিউটি আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় (১৯ ডিসেম্বর) একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১২/১৮৩, ধারায় ৩০২ ধারায় দেশীয় আইনানুগ ব্যবস্থাসহ ঘটনার সকল দিক তদন্তাধীন আছে।

সার্বিক তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর আজ গ্রেফতার সাকিব মিয়া আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার