ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ফের পদ্মার চরে ঢুকে গুলি চালিয়ে যুবককে হত্যার অভিযোগ; স্ত্রী আহত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৭:০৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৭:০৮:১৭ অপরাহ্ন
ফের পদ্মার চরে ঢুকে গুলি চালিয়ে যুবককে হত্যার অভিযোগ; স্ত্রী আহত ফের পদ্মার চরে ঢুকে গুলি চালিয়ে যুবককে হত্যার অভিযোগ; স্ত্রী আহত
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের করারি নওশারা চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পর পর হামলায় আহত হয়েছেন তার স্ত্রী সোণালীনা খাতুন (৩০)।

ঘটনাস্থল ও পরিচয়ের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এটি পূর্বের খড় কাটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া গোলাগুলির পরবর্তি প্রতিশোধমূলক হামলা।

অনুসন্ধানে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে ঢুকে দূর্বৃত্তরা সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি ঘটনাস্থলেই মারা গেলে স্ত্রী স্বাধীনা খাতুনকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার হাতে আঘাত এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোহেল রানা বিলমাড়ীয়া করারি নওশারার কালু মণ্ডলের ছেলে।

এই হত্যাকাণ্ডের পেছনে একটি বড় ঘটনার প্রেক্ষাপট রয়েছে। ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী খানপুর-হবিরচর অঞ্চলসহ পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় খানপুরের মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬) ও শুকুর মণ্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হন। পরদিন ২৮ অক্টোবর হবিরচর থেকে  কুষ্টিয়ার লিটন হোসেনের মরদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয়রা সন্দেহ করেন ওই ঘটনার প্রেক্ষিতে কাকন বাহিনী ভুক্ত কিছু দুষ্কৃতী আবার এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে নিহত করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার