ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে ‘কথিত’ শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির আজীবন সম্মাননায় আলমগীর, সেরা অভিনেতা নিশো ও অভিনেত্রী তমা

নগরীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪৩:৪২ অপরাহ্ন
নগরীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই নারী ও এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় শাহমখদুম থানার সিটিহাট মোড় ও সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ খালেদা বেগম (২৫), সে চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর খাইরুল ইসলামের মেয়ে, মোছাঃ নাছরিন খাতুন (২৬) সে একই এলাকার আজাহার আলীর মেয়ে ও মোঃ শুভ ওরফে সিজান (২০), সে নগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মোঃ সাইরুল ইসলামের ছেলে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন (ওজন ৩ গ্রাম), ৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১ হাজার ৫শ ৪০ টাকা-সহ খালেদা বেগমকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। খালেদার স্বীকারোক্তি ও দেখানো মতে পাশ্ববর্তী একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬গ্রাম হেরোইন, ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১শ টাকা-সহ নাছরিন খাতুনকে গ্রেফতার করা হয়। 

এর আগে, এদিন দুপুর সোয়া ২টায় ডিবির আরেকটি দল শাহমখদুম থানার সিটিহাট মোড় নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শুভকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক করবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম