ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী-১ ও ২ আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১০:১৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:১৯:৪৯ অপরাহ্ন
রাজশাহী-১ ও ২ আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ রাজশাহী-১ ও ২ আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ
রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

শনিবার সকালে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাজশাহী-১ আসনে মোট ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল এবং তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আল সাআদের মনোনয়ন বাতিল করা হয় সমর্থনকারী তালিকায় অনিয়মের কারণে। যাচাইয়ে তাঁর সমর্থকদের মধ্যে দুজনকে মৃত এবং চারজনকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের আয়-ব্যয়ের নথিতে স্বাক্ষর না থাকা, ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল এবং ১০ জন সমর্থকের মধ্যে ছয়জনকে না পাওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়। গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের ক্ষেত্রেও দলীয় সভাপতি নুরুল হক নূরের স্বাক্ষরের সঙ্গে জমাকৃত স্বাক্ষরের অমিল পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী-২ আসনে নয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল এবং ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলম।

রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে স্বাক্ষর না থাকা, সমর্থনকারী তালিকায় মৃত ভোটার থাকা এবং ১০ জন সমর্থকের মধ্যে আটজনের স্বাক্ষর দেওয়ার বিষয়ে অজ্ঞতা প্রকাশ করায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া লেবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ব্যাংক ঋণ খেলাপির অভিযোগ এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিনের ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল থাকায় তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার