ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২, আহত ১

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৮:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৮:০৪:২১ অপরাহ্ন
বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২, আহত ১ বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে নিহত ২, আহত ১
বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (সকাল ৮টা) বগুড়া–নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং তার ভাতিজা, একই গ্রামের হাজি হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শিবগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ী হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশায় সড়কে দৃশ্যমানতা কম ছিল। অটোরিকশাটি বড় আখিড়ার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা নিহত হন এবং মিজু আহমেদ গুরুতর আহত হন।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনরা মামলা না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন