ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রাম নগরীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লক্ষাধিক টাকা জব্দ

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৭:৪২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৭:৪২:১৬ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লক্ষাধিক টাকা জব্দ চট্টগ্রাম নগরীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লক্ষাধিক টাকা জব্দ
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় র‌্যাব-৭ এর অভিযানে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইপিজেড থানার খেজুরতলা এলাকায় একটি বসতঘরে নগদ টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১টায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. সুমন মিয়া (৩০), মোঃ নুর উদ্দিন (৪৫), মোঃ রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০), মোঃ হাসান (৩৬) ও মোঃ হাসান (৩৮) নামের ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা চট্টগ্রাম, নেত্রকোনা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

পরবর্তীতে আটককৃতদের উপস্থিতিতে জনৈক সাইফুলের দোচালা টিনশেড বসতঘর তল্লাশি করে জুয়ার আসর থেকে ১৫৬টি তাস এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪