ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৬:৪৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৬:৪৮:৪১ অপরাহ্ন
মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন
মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টিটো মন্ডলকে (২০) খুন করেছে দুর্বৃত্তরা এবং এ সময় আরও চারজনকে জখম করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গজদুর্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের বলাই নাঘোসা গ্রামের লিটন মুসলি­র ছেলে সিফাত বিন ফাহিমকে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতে আহত গজদুর্বা গ্রামের লাবিব, ডলার ও মাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত শাকিলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফাহিমসহ বেশ কয়েকজন যুবক গজদুর্বা গ্রামের নদীর পাড়ে কুঁড়েঘরে মাদক সেবন করছিল। এটা ওই গ্রামের টোকন মন্ডলের ছেলে টিটো জানতে পেরে গ্রামের অন্যদের জানায়। সেখানে উপস্থিত হয়ে কয়েকজন মাদকসেবীদের বাধা দেয়। এ সময় মাদক সেবনকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে টিটো ও চারজন গুরুতর জখম হয়। মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী টিটোর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আসামি করে শালিখা থানায় মামলা হয়েছে। জড়িত মূল আসামি সিফাত বিন ফাহিমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের