ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন

হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুমা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৬:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৬:১০:৪৩ অপরাহ্ন
হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুমা হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুমা
শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যেই ফয়সাল নামের এক আসামিকে পরিকল্পিতভাবে জামিনে মুক্ত করা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জুমা এ অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকারের ভেতর থেকে কারা ফয়সালের জামিনের জন্য তদবির করেছিলেন এবং কোন বিচারক সেই জামিন মঞ্জুর করেন।

জুমার দাবি, ফয়সালকে জেল থেকে বের করাই হয়েছিল একটি নির্দিষ্ট ‘খুনের মিশন’ সম্পন্ন করার জন্য। এ সময় তিনি জানতে চান, কোন আইনজীবীর মাধ্যমে এবং কার সুপারিশে দ্রুততার সঙ্গে এই জামিন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

হত্যাকাণ্ডের চেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া কবির সম্পর্কে জুমা বলেন, ঘটনার প্রথম দিন থেকেই কবির ফয়সালের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিল। কবিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলেও মামলার অগ্রগতি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে মামলায় নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন এই ডাকসু নেত্রী। তার মতে, প্রকৃত পরিকল্পনাকারীদের আড়াল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এ প্রসঙ্গে জুমা অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা ফয়সালের জামিনের পেছনে থাকা প্রভাবশালীদের পরিচয় এবং ইনকিলাব টিভিতে তার উপস্থিতির নেপথ্যের মাধ্যমগুলো জাতির সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করলেও এখনো মূল পরিকল্পনাকারীদের পরিচয় নিয়ে জনমনে ধোঁয়াশা রয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার