ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

ইপিজেডে মধ্যরাতে জুয়ার আসরে র‌্যাবের হানা: গ্রেপ্তার ৬, উদ্ধার পৌনে ২ লাখ টাকা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:১৭:০৩ অপরাহ্ন
ইপিজেডে মধ্যরাতে জুয়ার আসরে র‌্যাবের হানা: গ্রেপ্তার ৬, উদ্ধার পৌনে ২ লাখ টাকা ইপিজেডে মধ্যরাতে জুয়ার আসরে র‌্যাবের হানা: গ্রেপ্তার ৬, উদ্ধার পৌনে ২ লাখ টাকা
 

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় একটি বসত ঘরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে খেজুরতলা এলাকার জনৈক সাইফুলের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একদল ব্যক্তি নগদ টাকার বিনিময়ে জুয়া খেলছে। র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে র‍্যাব সদস্যরা ধাওয়া করে ছয়জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন: নেত্রকোনার মো. সুমন মিয়া (৩০), পতেঙ্গার মো. নুর উদ্দিন (৪৫), বন্দর এলাকার মো. রাশেদ (৪৭), ইপিজেড এলাকার মো. জাহেদ হোসেন (৪০), সাতকানিয়ার মো. হাসান (৩৬) এবং চকরিয়ার মো. হাসান (৩৮)।

 

অভিযান শেষে জুয়ার আসর থেকে ১৫৬টি তাস এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি