ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে ভুয়া ‘সিআইডি এসআই’ গ্রেপ্তার: ৪৯তম বিসিএস ক্যাডার পরিচয়ে দিচ্ছিলেন প্রতারণা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:০২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:০২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে ভুয়া ‘সিআইডি এসআই’ গ্রেপ্তার: ৪৯তম বিসিএস ক্যাডার পরিচয়ে দিচ্ছিলেন প্রতারণা রাজশাহীতে ভুয়া ‘সিআইডি এসআই’ গ্রেপ্তার: ৪৯তম বিসিএস ক্যাডার পরিচয়ে দিচ্ছিলেন প্রতারণা
 

রাজশাহী মহানগরীতে সিআইডি’র এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টাকালে মো: কাওসার হোসেন তমাল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে মহানগরীর রাজপাড়া থানাধীন কোর্ট বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তমাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁর মহাদেবপুর এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তমালের। নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী চিড়িয়াখানার সামনে ওই তরুণীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। পরবর্তীতে কোর্ট বুলনপুর এলাকার একটি চায়ের দোকানে কথা বলার সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয়রা ও ভুক্তভোগী তরুণী তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি নিজের ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তমালকে গ্রেপ্তার করে। আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার