ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বলিউডে কৃতি শ্যাননের নতুন মাইলফলক: এ বছর মুক্তি পাচ্ছে ২০তম হিন্দি ছবি ‘ককটেল ২

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:০৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:০৩:১৩ পূর্বাহ্ন
বলিউডে কৃতি শ্যাননের নতুন মাইলফলক: এ বছর মুক্তি পাচ্ছে ২০তম হিন্দি ছবি ‘ককটেল ২ বলিউডে কৃতি শ্যাননের নতুন মাইলফলক: এ বছর মুক্তি পাচ্ছে ২০তম হিন্দি ছবি ‘ককটেল ২
বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের জন্য নতুন বছর ২০২৬ শুরু হচ্ছে এক বিশেষ অর্জনের মধ্য দিয়ে। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের ২০তম হিন্দি সিনেমা ‘ককটেল ২’। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে অভিষেকের পর প্রায় ১২ বছরের পথচলায় এই মাইলফলক কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

গত বছর ধানুশের বিপরীতে অভিনীত ‘তেরে ইশক মে’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন বছরে কৃতি দাঁড়িয়ে আছেন আরেকটি বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার সামনে। তবে মজার বিষয় হলো, নিজের ২০তম সিনেমার বিষয়টি শুরুতে তাঁর নজরেই ছিল না। পরে জানতে পেরে তিনি বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, তিনি ব্যক্তিগতভাবে সংখ্যার হিসাব বা মাইলফলকের চেয়ে সিনেমার মান ও চরিত্রের গভীরতাকেই বেশি গুরুত্ব দেন। তাঁর ভাষায়, প্রতিটি সিনেমার আলাদা ধরণ ও দর্শক থাকে, তাই এক ছবির সাফল্যের সঙ্গে অন্যটির তুলনা করা বাস্তবসম্মত নয়। সাফল্যের কোনো একক মাপকাঠি নেই বলেও মন্তব্য করেন তিনি।

নতুন ছবি ‘ককটেল ২’ কৃতির আগের কাজগুলোর তুলনায় ভিন্ন স্বাদের হতে যাচ্ছে। এটি একটি আধুনিক রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। কৃতির মতে, তীব্র আবেগনির্ভর ‘তেরে ইশক মে’-এর পর এই হালকা মেজাজের ছবি দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন এনে দেবে।

২০তম সিনেমার এই মাইলফলককে কেন্দ্র করে অতিরিক্ত চাপ নিতে চান না কৃতি শ্যানন। বরং প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়াকেই তিনি সবচেয়ে বড় সাফল্য মনে করেন। নতুন গল্প, ভিন্ন চরিত্র আর সৃজনশীলতার সমন্বয়েই ২০২৬ সালে নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপ সাজাতে চান এই বলিউড তারকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি