ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ভুয়া ভিডিও ঘিরে সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে চর্চা তুঙ্গে

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:০৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:০৭:২৫ পূর্বাহ্ন
ভুয়া ভিডিও ঘিরে সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে চর্চা তুঙ্গে ভুয়া ভিডিও ঘিরে সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে চর্চা তুঙ্গে
সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ছবির দৃশ্য বলে দাবি করা হলেও, যাচাইয়ে দেখা যাচ্ছে সেটি আদতে এআই প্রযুক্তিতে তৈরি ভুয়ো কনটেন্ট। অভিনেতার জন্মদিনে প্রকাশিত টিজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার রেশ কাটতে না কাটতেই এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখে আঘাতের চিহ্ন নিয়ে মাটিতে পড়ে থাকা সালমান খান কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে হাতে একটি বেসবল ব্যাট নিয়ে চীনা সেনাদের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে প্রথম দেখায় অনেকেই এটিকে ছবির আসল দৃশ্য বলে ধরে নিয়েছেন। ফলে নেটমাধ্যমে বিভ্রান্তিও ছড়িয়েছে।

তবে একাংশ নেটিজেন দ্রুতই সন্দেহ প্রকাশ করেন। একজন এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী মন্তব্য করেন, “ঘটনার সময় সেখানে বরফ ছিল না, এটা স্পষ্টতই এআই জেনারেটেড। আরেকজন কটাক্ষ করে লেখেন, এই এআই বানানো জিনিস ইনস্টাগ্রামে দেখিয়ে মানুষকে বোকা বানান। এখানে তো পড়াশোনা জানা লোকজন আছে।

অন্যদিকে, ভিডিওটির প্রশংসাও করেছেন কেউ কেউ। এক নেটিজেনের মন্তব্য, এটা আসল টিজারের থেকেও ভালো। এটাকেই টিজার হিসেবে ছাড়া হলে বেশি কাজ দিত।

উল্লেখ্য, ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৭ এপ্রিল। ২০২০ সালের ১৫–১৬ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনার সংঘর্ষ থেকে অনুপ্রাণিত এই ছবি। টিজার প্রকাশের পর চীনা সংবাদমাধ্যম অভিযোগ তোলে, ছবিটি নাকি ঘটনার তথ্য বিকৃত করছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত সালমান খান বা ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, কেউই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি।

ছবিতে সালমান খানের পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, বিপিন ভারদ্বাজ ও হীরা সোহালকে। টিজার প্রত্যাশামতো প্রভাব ফেলতে না পারলেও, ট্রেলার প্রকাশ ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে। এরই মধ্যে এআই-তৈরি ভুয়ো ভিডিও ছবিটি নিয়ে উত্তেজনা ও আলোচনা আরও উসকে দিল বলেই মনে করছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক