ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

পাখি শিকারের অভিযোগে বরগুনা জেলা কারাগারের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১১:২২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১১:২২:৩৫ অপরাহ্ন
পাখি শিকারের অভিযোগে বরগুনা জেলা কারাগারের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা পাখি শিকারের অভিযোগে বরগুনা জেলা কারাগারের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা
বরগুনা জেলা কারাগারে কর্মরত এক সহকারী প্রধান কারারক্ষী ও এক কারারক্ষীর বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, কারা কর্তৃপক্ষের অগোচরে তারা প্রকাশ্যে পাখি শিকার করে কারা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মোঃ রফিকুল ইসলাম এবং কারারক্ষী নং ৪১৮১৬ মো. হাফিজুর রহমান ও কারারক্ষী নং ০৫১১৩ গত (২৯ ডিসেম্বর) ভোরবেলায় বরগুনা পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পাখি শিকার করেন। অভিযোগ অনুযায়ী, মোঃ রফিকুল ইসলামের ব্যক্তিগত এয়ারগান ব্যবহার করে এ শিকার কার্যক্রম পরিচালিত হয়।

শিকারকালে ঘটনাটি সাংবাদিকদের নজরে এলে ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এতে জেলা কারাগার ও কারা প্রশাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে।

এ ঘটনায় কারা বিধি মোতাবেক সংশ্লিষ্ট সহকারী প্রধান কারারক্ষী ও কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনাকে অবহিত করা হয়েছে।

এছাড়া সদয় জ্ঞাতার্থে সহকারী বন সংরক্ষক, বরগুনাকেও অনুলিপি প্রদান করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম