ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানের যোগদান

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৫:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৫:৫১:৫০ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানের যোগদান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানের যোগদান
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক নিয়োগকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক (অব.) প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে তিনি যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। যোগদান অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি থেকে এম.ফিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. অর্জন করেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকার বিজনেস এডমিনিট্রেশন অনুষদের ডিন এবং বিভাগের অধ্যাপক; নর্থ সাউথ ইউনিভার্সিটির খ-কালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও  তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর,  বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের কৃষি পরিসংখ্যানবিদ সহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার গবেষক ও কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।  

যোগদান শেষে তিনি ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২