ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহীতে দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও চাকু উদ্ধার

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:১৬:৪৪ অপরাহ্ন
ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহীতে দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও চাকু উদ্ধার ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহীতে দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও চাকু উদ্ধার
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল সদৃশ ফায়ার লাইটার, একটি পিস্তল কভার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চন্দ্রিমা থানার দায়রাপার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃৃতরা হলো মোঃ আবির হোসেন (২৯), সে নগরীর বোয়ালিয়া থানার মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে ও মোঃ রাজন আলী (২৮), সে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

বুধবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় চারজন ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন, পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপকৃতদের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ সময় তাদের দেহ তল্লাশি করে অস্ত্রসদৃশ সামগ্রী ও চাকু উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো।  

এ ব্যপারে বিরুদ্ধে গ্রেফতারকৃতদের বিরুদ্দে মতিহার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪