ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:৪১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:৪১:৫৮ অপরাহ্ন
বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান
শিক্ষার্থীদের মাঝে পিনপতন নীরবতা। চোখে মুখে আগ্রহ আর মনে কৌতূহল। কার নাম যে প্রথমে ঘোষণা হয়! মাইকে মেহেজাবীন তাবাসসুমের নাম ঘোষণা হলে মুখে মিটমিটে হাসি দেখা গেল। সে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনে উপহার স্বরূপ একটা  বই পেয়ে  আনন্দটা আরও বেড়ে গেল এই ক্ষুদে শিক্ষার্থীর। 

এমনি আনন্দ আয়োজন হয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)   সকালে বিদ্যালয় প্রাঙ্গণে 
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ  করে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়া হয়।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন  নিয়ামতপুর সহকারী  উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।  এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই আয়োজনের অংশ হয়েছিলেন।

  শিক্ষার্থীদের বই উপহার দেওয়া একটি  ভালো উদ্যােগ বলে মনে করেন বিনত সরেন। তিনি বলেন, এই উপহার স্বরূপ দেওয়া অভিধান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। এটা পাঠ করলে  তাঁদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। এইরকম উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহী হবে। 

  আর বিদ্যালয়টির  প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বললেন, বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়েছে। পাঁচ শ্রেণিতে ১৫জন শিক্ষার্থীর  হাতে এ উপহার দেওয়া হয়। তিনি আরও বললেন, এই উপহার শিক্ষার্থীদের উৎসাহিত করবে। অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল করার জন্য  অনুপ্রাণিত হবে। বই পাঠের মাধ্যমে তাঁরা ভালো মানুষ হবে। আগামীতে এই উপহারের সংখ্যা বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

পঞ্চম শ্রেণিতে প্রথম হওয়া মনিরা খাতুন বই উপহার পেয়ে যারপরনাই খুশি।  অভিধান থেকে প্রতিদিন একটি করে নতুন শব্দ শিখবে বলে জানালো। মেয়ের মেহেজাবীন তাবাসসুমের ভালো ফলাফলে খুশি অভিভাবক সিরাজুল ইসলাম। বই উপহার দেওয়ার উদ্যােগকে স্বাগত জানিয়ে  বললেন, 'আমি মনে শিশুদেরকে বই উপহার হিসেবে দেওয়া একটি চমৎকার উদ্যোগ প্রতিষ্ঠানের। এর মাধ্যমে তাদের মনন বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।'

নিয়ামতপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম বললেন, পড়ার কোনো বিকল্প নাই। এই পড়ার একটা ভালো মাধ্যম হলো বই।  বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমেই একটি দেশ, একটি  জাতি সামনের দিকে এগিয়ে যায়। তাই পুরস্কার-উপহার হিসেবে বই দেওয়া অবশ্যই ভালো উদ্যােগ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার