ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ভুয়া সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, আটক এক যুবক

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:১৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:১৭:১১ পূর্বাহ্ন
বগুড়ার নন্দীগ্রামে ভুয়া সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, আটক এক যুবক বগুড়ার নন্দীগ্রামে ভুয়া সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, আটক এক যুবক
সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক বিয়ে করে প্রতারণা ও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম থেকে এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম শ্রী সাগর প্রামানিক (২৫)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ছাতরা হাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রী সাগর প্রামানিক নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে নন্দীগ্রামের কলেজপাড়া এলাকার কুমারী সনজিতা রানী (২৩)-কে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বিয়ের ৫–৬ মাসের মধ্যে সনজিতা রানী অন্তঃসত্ত্বা হলে সাগরের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আদতে কোনো চাকরিই করেন না। এরপর সনজিতার পরিবার তাকে পুলিশে সোপর্দ করে।

তদন্তে জানা গেছে, শ্রী সাগর প্রামানিক ভুয়া নাম-পরিচয় ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক নারীকে বিয়ে করে প্রতারণা করেছেন। এসব প্রতারণার মাধ্যমে তিনি আনুমানিক অর্ধকোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
 
 
পুলিশ হেফাজতে দেওয়া জিজ্ঞাসাবাদে শ্রী সাগর প্রামানিক প্রতারণার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, এর আগেও তিনি দুটি বিয়ে করেছেন এবং রাজশাহীতে তার আরেক স্ত্রী রয়েছে। ওই সংসারে তার নয় বছরের এক ছেলে ও তিন মাসের একটি মেয়ে আছে। তিনি আরও বলেন, প্রথম বিয়ে করেন নিজের এলাকা ছাতরা গ্রামে, স্ত্রী রাজশাহীতে থাকেন। পরে নওগাঁ সদরের পাপিয়া মহন্তকে বিয়ে করেন। এরপর সর্বশেষ নন্দীগ্রামে বিয়ে করেন। ভুয়া সেনাসদস্য পরিচয়ের জন্য সেনাবাহিনীর আইডি কার্ড ও পোশাক তিনি ঢাকায় বানিয়েছেন। প্রতারণার টাকায় নিজ গ্রামের বাড়ি নির্মাণ ও ব্যক্তিগত খরচ করেছেন বলেও স্বীকার করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “শ্রী সাগর প্রামানিক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীরা মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩