ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

রাশিয়া হামলা না থামালে ড্রোন হামলা চলবে! হুঁশিয়ারি জেলেনস্কির

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৮:০৩ অপরাহ্ন
রাশিয়া হামলা না থামালে ড্রোন হামলা চলবে! হুঁশিয়ারি জেলেনস্কির ছবি: সংগৃহীত
রাশিয়ার ভিতরে ড্রোন পাঠিয়ে সে দেশের পাঁচটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে থাকা ৪১টি বোমারু বিমানকে ধ্বংস করেছে ইউক্রেন। অতর্কিতে ইউক্রেনের এই হামলা সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অভিমুখ বদলে দেবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই আবহে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারির সুরে জানান, রাশিয়া ইউক্রেনে হামলা না-থামালে তাঁরাও ড্রোন হামলা অব্যাহত রাখবেন।

আমেরিকার মধ্যস্থতায় সোমবার তুরস্কে আলোচনায় বসেছিল রাশিয়া এব‌ং ইউক্রেন। বৈঠকে বন্দি এবং মৃত সেনাদের দেহ বিনিময় নিয়ে ঐকমত্যে পৌঁছোলেও যুদ্ধবিরতি নিয়ে স্থির কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দু’পক্ষ। সংঘর্ষ থামাতে বৈঠকের আগেই বেশ কিছু শর্ত পেশ করেছিল ইউক্রেন। রাশিয়া অবশ্য বৈঠকের সময় তাদের শর্তগুলি পেশ করে। ইউক্রেনের প্রতিনিধিরা জানান, তারা সেই শর্তগুলি খতিয়ে দেখে এক সপ্তাহ পর সিদ্ধান্তের কথা জানাবেন।

দুই দেশের প্রতিনিধি স্তরে বৈঠকের পর রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা মস্কোর তরফে পেশ করা শর্তগুলি ফাঁস করে দেয়। সেগুলির মধ্যে ছিল রুশ সেনা ইউক্রেনের যে এলাকাগুলি দখল করেছে, সেগুলি মস্কোর হাতে তুলে দেওয়া, ইউক্রেনের সরকারি ভাষা হিসাবে রুশ ভাষাকে স্বীকৃতি দেওয়া। স্বাভাবিক ভাবেই, ইউক্রেন এই দাবিগুলি খারিজ করে দিয়েছে।

অন্য দিকে, শান্তি-আলোচনার মধ্যেই পূর্ব ইউরোপে আকাশপথে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সীমান্তবর্তী ক্রামাটরস্কে এক জনের মৃত্যু হয়েছে। আহত দু’জন। ইলিনিভিকায় মৃত্যু হয়েছে দু’জনের। ইউক্রেনের খারকিভ অঞ্চলে মৃত্যু হয়েছে দুই মহিলার। ইউক্রেনের দাবি, প্রতিদিন ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলা বন্ধ না-হলে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কিভ। এই বিষয়ে আমেরিকার হস্তক্ষেপও চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, “আমরা আমেরিকার কঠোর পদক্ষেপের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় (ডোনাল্ড) ট্রাম্প (রাশিয়ার উপর) বিধিনিষেধ আরোপ করাকে সমর্থন করবেন এবং যুদ্ধ থামাতে পুতিনকে বাধ্য করবেন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫