ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৩

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৫২:৫৫ অপরাহ্ন
নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার  ৩ নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৩
 

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) এবং রোববার রাতে মহানগরীর বেলপুকুর, বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫): সে বেলপুকুর থানার ভড়য়াপাড়া গ্রামের বাসিন্দা, মো: সাইফুল ইসলাম (৩২), সে সাতক্ষীরা জেলার বাসিন্দা হলেও বর্তমানে বোয়ালিয়ার ভাটাপুকুর এলাকায় বসবাস করেন, মো: ইমরান (৩০) সে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা এবং ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরএমপি সূত্র জানায়, সোমবার বিকেল পৌনে ৬টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তুফানীকে আটক করে। এর আগে রোববার রাত ১১টার দিকে সপুরা কেন্দ্রীয় গোরস্থান মোড়ে চেকপোস্টে তল্লাশিকালে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ি। অন্যদিকে, মহানগর ডিবি পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রেখেছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ