ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

কোনো ম্যাচ না জিতেও শেষ ষোলোতে মালি

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০১:০৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:০৩:১৬ অপরাহ্ন
কোনো ম্যাচ না জিতেও শেষ ষোলোতে মালি ছবি: সংগৃহীত
আফ্রিকান কাপ অব নেশন্সে গ্রুপ 'এ' থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো ও মালি। গ্রুপপর্বের শেষ ম্যাচে জাম্বিয়াকে উড়িয়ে দেয় মরক্কো, গ্রুপের অপর ম্যাচে কোমোরোসের সঙ্গে ড্র করেও শেষ ষোলোতে পা দিয়েছে মালি।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জাম্বিয়াকে ৩-০ গোলে হারায় মরক্কো। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি এই ম্যাচে ফিরেছেন। মরক্কোর হয়ে জোড়া গোল করেছেন এল কাবি। বাকি গোলটি করেন ব্রাহিম দিয়াজ।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা দিল মরক্কো। গ্রুপের আরেক ম্যাচে মালি গোলশূন্য ড্র করেছে কোমোরোসের সঙ্গে। গ্রুপের তিন ম্যাচেই ড্র করেছে মালি, তাতেই শেষ ষোলোতে উঠেছে তারা।

এদিকে গ্রুপ 'বি' থেকে শেষ ষোলোর টিকিট কেটেছে মিশর এবং দক্ষিণ আফ্রিকা। মিশর নিজেদের শেষ গ্রুপ ম্যাচে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে। এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে মোহাম্মদ সালাহকে।

অপরদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সপ্তম মিনিটে আফ্রিকাকে এগিয়ে দেন মোরেমি। তবে ১৯তম মিনিটেই সমতায় ফেরে জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় হাফে আবারও লিড পায় দক্ষিণ আফ্রিকা। ৫০তম মিনিটে গোল করেন ফস্টার। ৭৩তম মিনিটে আত্মঘাতী গোল থেকে আবারও সমতায় ফেরে জিম্বাবুয়ে।

ম্যাচটি ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। তবে ৮২তম মিনিটে আফ্রিকার জয় নিশ্চিত করেন আপোলিস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ