ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলসহ পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:৩০:১২ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলসহ পাঁচজনের মনোনয়নপত্র দাখিল রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলসহ পাঁচজনের মনোনয়নপত্র দাখিল
 
দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 
 
জানাগেছে, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তার মনোনয়নপত্র দাখিল করেন। 
 
 
এ সময় তার সঙ্গে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাশতুরা আমিনা মনোনয়নপত্র গ্রহণ করেন।
 
 
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মোর্তুজা ও ওমর ফারুক।
 
 
এদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল,  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কায়সার ও আইনজীবী রেজাউল করিম। তিনি সাবেক ছাত্রনেতা ও জিয়া পরিষদ ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী । তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
 
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে নজরুল ইসলাম মণ্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের