ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত করলো ইউএনও

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:২৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:২৭:৫৯ পূর্বাহ্ন
সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত করলো ইউএনও সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত করলো ইউএনও
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর পরিবেশ কর্মীদের বিশেষ অভিযানে ৫টি বক অবমুক্ত ও বক শিকারীর ফাঁদ ধবংস  করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর)  দুপুর ১ টায়  পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রাকিব ও মোতালেব এর নেতৃত্বে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বিলে বিশেষ অভিযান পরিচালনা করে পাখি শিকারীর কাছ থেকে ৫ টি বক উদ্ধার করেন। এসময়  বাঁশের কেল্লা নামক বক শিকারীর ১টি ফাঁদ ও জাল জব্দ  করেন পরিবেশ কর্মীরা। অভিযানে পরিবেশ কর্মীদের দেখে পালিয়ে যায় পাখি শিকারীর দল। 

পরে আগলাড়ুয়া বাজারে উদ্ধার কৃত ৫ টি  বক অবমুক্ত ও জব্দ কৃত বাঁশের কেল্লা পুরিয়ে ধবংস করেন  সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, আমাদের সিংড়ার চলনবিলে শীতকালে দেশি-বিদেশি পাখির আনাগোনা বেশি ঘটে। এ কারনে এ সময়  কিছু অসাধু পাখি শিকারীর দল পাখি শিকারে মরিয়া হয়ে পড়ে। মুলত পাখি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা কিন্তু নয়, পাখি প্রকৃতির সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পাখি শিকার রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক