ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

প্যারাসেলিং করার সময় ১৬০ ফুট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে মৃত্যু তরুণীর!

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪৫:১৩ অপরাহ্ন
প্যারাসেলিং করার সময় ১৬০ ফুট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে মৃত্যু তরুণীর! ছবি: সংগৃহীত
প্যারাসেলিংয়ের সময় ১৬০ ফুট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে মৃত্যু হল এক তরুণীর। ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃতের নাম তিয়ানা র‌্যাডনিক (১৯)। তিনি সার্বিয়ার নাগরিক। মন্টেনেগ্রোতে আত্ময়ীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিয়ানা। বুধওয়ার অ্যাড্রিয়াটিক সাগরের উপর প্যারাসেলিং করছিলেন তিয়ানা। সেই সময়েই এই দুর্ঘটনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্বিয়ার তরুণীর।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন বলছে, তিয়ানা আত্মীয়দের সঙ্গে মন্টেনেগ্রোয় ছুটি কাটাতে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, স্থানীয় একটি সংস্থার উদ্যোগে সমুদ্রসৈকতে প্যারাসেলিং করা হয়। প্যারাসেলিং করার সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিয়ানা। তাঁর ‘প্যানিক অ্যাটাক’ হয়। আর তার পরই ‘সেফটি হারনেস’ খুলে ফেলেন। তিয়ানা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০ ফুট উঁচুতে ছিলেন। ‘সেফটি হারনেস’ খোলামাত্রই তিনি সমুদ্রে আছড়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। কিন্তু সমুদ্রের জলে পড়েই মৃত্যু হয়েছিল তিয়ানার।

তরুণীর পরিবার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছেন। তাঁরা প্যারাসেলিং সংস্থার বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন। যদিও প্যারাসেলিং সংস্থাটি দাবি করেছে, প্যারাসেলিং করার সময় কোনও ভয় বা আতঙ্ক ধরা পড়েনি তিয়ানার চোখেমুখে বা হাবভাবে। কী ভাবে প্যারাসেলিং করতে হয় তার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তার পরে কী ভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ