ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

হালিশহরে ইসমাঈল হত্যা: পলাতক আসামি প্রান্ত দাশ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৭:২৫:৩৫ অপরাহ্ন
হালিশহরে ইসমাঈল হত্যা: পলাতক আসামি প্রান্ত দাশ গ্রেপ্তার হালিশহরে ইসমাঈল হত্যা: পলাতক আসামি প্রান্ত দাশ গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার চাঞ্চল্যকর ইসমাঈল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি প্রান্ত দাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আকবর শাহ থানা এলাকার সিটি গেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি প্রান্ত দাশ (২৪) চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

নিহত মো. ইসমাঈল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং জীবিকার তাগিদে পরিবারসহ চট্টগ্রাম মহানগরীর উত্তর হালিশহর এলাকায় বসবাস করতেন। গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ ভোর আনুমানিক চারটার দিকে তিনি হালিশহর থানাধীন বারুণীঘাট এলাকায় ‘মা কর্পোরেশন’ নামীয় একটি বেকু গ্যারেজে গেলে সেখানে উপস্থিত প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে।

অভিযোগ অনুযায়ী, আসামিরা ইসমাঈলকে গ্যারেজের ভেতরে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনের উদ্যোগে এবং পরিবারের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. কাঞ্চন বাদী হয়ে ২ নভেম্বর ২০২৫ তারিখে হালিশহর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ একজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয় (মামলা নং-০২)।

র‌্যাব-৭ জানায়, ঘটনার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত চলছিল। এরই ধারাবাহিকতায় প্রান্ত দাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত