ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারে অভিনব কৌশলে পাচারের সময় ৩২ দশমিক ৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারী আহাম্মদ আলী (২৬), সে হবিগঞ্জ জেলার সদর উপজেলার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এর একটি আভিযানিক দল বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ১৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি প্রাইভেট কার চেকপোস্টে এলে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২.৭৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক আহাম্মদ আলীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তারা ২৩ ডিসেম্বর হবিগঞ্জ থেকে রওনা হন বলে জানা গেছে। তবে অভিযানের সময় তার সহযোগী পালিয়ে গেছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব আরও জানায়, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচার রোধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর