ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ঢাকায় আজ অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১২:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১২:০৩:৩২ অপরাহ্ন
ঢাকায় আজ অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আজ অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি বহনকারী ফ্লাইট বিজি ২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরে ইতোমধ্যেই তার জন্য বুলেটপ্রুফ গাড়ি পৌঁছে গেছে। সকাল ৭টায় কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে আসে; এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাবেন বলে দলের সূত্র জানায়।

গতকাল বুধবার রাত সোয়া ১০টায় বাংলাদেশ সময় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তারেক রহমান। এ সময় তাকে যুক্তরাজ্য বিএনপির নেতা ও কর্মীরা রোখা-ধরায় বিশাল স্নেহভাজন করে বিদায় জানান। পরবর্তীতে তিনি ‘চেক-ইন’ করে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি রওনা দেয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দলের প্রায় ৫০জন নেতা ও কর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। উক্ত ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

ঢাকায় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সিনিয়র নেতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানাবেন। এরপর তিনি সরাসরি পূর্বাচল রুটের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে পৌঁছে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের কর্মপন্থা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার বড় আকারের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে ওই এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করেছে। কুড়িল থেকে মঞ্চ এলাকাজুড়ে জনসভায় পরিণত ৩০০ ফিট এলাকা জনতাই ভরে গেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে; সবাই এককথায় মূখর লিডার আসছে।

স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে সংবর্ধনা অনুষ্ঠানস্থল যেন বিশাল উৎসবমুখর হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা