ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুমূর্ষু রোগীর পাশে নাঙ্গলকোটে প্রবাসী কল্যাণ সংস্থা

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৯:০১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৯:০১:৫৬ অপরাহ্ন
মুমূর্ষু রোগীর পাশে নাঙ্গলকোটে প্রবাসী কল্যাণ সংস্থা মুমূর্ষু রোগীর পাশে নাঙ্গলকোটে প্রবাসী কল্যাণ সংস্থা
মানব কল্যাণ ও সমাজ উন্নয়নে প্রতিষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটের ভুলুয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে  বিভিন্ন মানবিক, সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও পরিবেশ উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির অফিস কুমিল্লা জেলার নাঙ্গলকোট  উপজেলার  ভূলুয়াপাড়ায়। 

বুধবার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে  সংস্থার কর্মকর্তা ও সহযোগী সদস্যবৃন্দ নাঙ্গলকোট পৌর বাজার ও ভূলুয়াপাড়া বাংলা বাজারের ব্যবসায়ী অসুস্থ আব্দুর রশিদ (৬২) ও তার মা মোমেনা খাতুনকে  দেখতে যান।

আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস হার্টের সমস্যাসহ  নানা রোগে ভুগছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। খাওয়া-দাওয়া কথা বার্তা একেবারেই বন্ধ রয়েছে।

পুত্র শোকে তার মাও স্ট্রোক করেছেন। মায়ের অবস্থা কিছুটা উন্নতি হলেও ছেলে রশিদের অবস্থা খুবই নাজুক। 

খবর পেয়ে প্রবাসী কল্যাণ সংস্থার আহ্বায়ক, কবিও শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ আবদুল করিম, প্রবাসী মোহাম্মদ নুরুল আলম, মোঃ কাউছার আলম, রহমতুল্লাহ, ইতালি প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল হকের আব্বা  আলহাজ্ব মৌলভী এর নূর মোহাম্মদ, মাওলানা মোঃ ইমাম হোসেন সোহাগ, ডা. রুহুল আমিন, আলহাজ্ব আলী হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মানিক প্রমুখ। 

সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সংস্থার পক্ষ থেকে তাদের জন্য কিছু উপহার সামগ্রী নেওয়া হয়। পরে তাদের আশু রোগ মুক্তি কামনায়  ও প্রবাসীদের কল্যাণে মিলাদ-কিয়াম ও মহান রাব্বুল আলামিনের দরবারে সমবেতভাবে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইমাম হোসেন সোহাগ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা