ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৫:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৫:২১:১৭ অপরাহ্ন
আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দায়িত্ব হলো আইনের আওতায় থেকে কাজ করা। আইন মুখস্ত করার চেয়ে কোন আইনের তথ্য কোন বইয়ের কোন পাতায় রয়েছে, তা জানা বেশি জরুরি। আইনানুগভাবে দায়িত্ব পালন করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে মামলা হলে কিংবা সরকারের স্বার্থে মামলা পরিচালনার ক্ষেত্রে আইনের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও প্রয়োজনীয় ধাপসমূহ যথাযথভাবে জেনে নিয়ে সে অনুযায়ী দায়িত্ব পালনের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে এখনো নানা ভুল হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত