ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল

বড়দিনের ছোঁয়ায় সাজসাজ রব ফুলবাড়ীর খ্রিষ্ট ধর্মালম্বীদের পাড়ায়

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩২:২৯ অপরাহ্ন
বড়দিনের ছোঁয়ায় সাজসাজ রব ফুলবাড়ীর খ্রিষ্ট ধর্মালম্বীদের পাড়ায় বড়দিনের ছোঁয়ায় সাজসাজ রব ফুলবাড়ীর খ্রিষ্ট ধর্মালম্বীদের পাড়ায়
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খ্রিস্টান পল্লীগুলো এখন উৎসবের আনন্দে ভরপুর। গ্রামজুড়ে আলোকসজ্জা, ঘরবাড়ীতে নান্দনিক আলপনা, গির্জায় রঙিন সাজ ও ক্রিসমাস ট্রির ঝলমলে উপস্থিতিতে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ।

বড়দিন সামনে রেখে উপজেলার খ্রিস্টান অধ্যুষিত গ্রামগুলোতে চলছে ব্যস্ত সময়। পাড়া-মহল্লায় তৈরি করা হচ্ছে গোশালা, গির্জাগুলো সাজানো হচ্ছে রঙিন কাগজ ও আলোকসজ্জায়। বাসাবাড়িগুলোও বাদ যাচ্ছে না মাটির ঘর থেকে শুরু করে গির্জার দেয়ালজুড়ে ফুটে উঠছে ধর্মীয় ও নান্দনিক আলপনার ছোঁয়া।

ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে ৭২টি পাড়ায়। এসব পাড়ায় হিন্দু (সনাতন) ও খ্রিষ্টান ধর্মালম্বীরা বসবাস করেন। ক্যাথলিক, লুথ্যারান ও ব্যাপটিস্ট এই তিন মতাদর্শের অনুসারী প্রায় সাড়ে ৬ হাজার খ্রিষ্টান ধর্মালম্বীর জন্য রয়েছে ছোট-বড় মিলিয়ে ৬৩টি গির্জা। বড়দিন উদযাপন উপলক্ষে এসব গির্জার জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৩১ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর সূর্য্যপাড়া নৃ-গাষ্ঠীপাড়ায় গিয়ে দেখা যায় উৎসবের প্রস্তুতিতে ব্যস্ততা। ক্যাথলিক মতবাদের গৃহবধূ ভেলি বাস্কে (৩২) নিজের মাটির ঘরের দেয়াল লেপার কাজে ব্যস্ত।

তিনি জানান, যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ঘরবাড়ী পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দেয়ালে দেয়ালে আলপনা এঁকে ঘরকে দৃষ্টিনন্দন করে তোলা হচ্ছে।

একই গ্রামের গৃহবধূ সজিনা সরেন বলেন, বড়দিন শুধু উৎসব নয়, অতীতের অন্ধকার পেছনে ফেলে আগামীর আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতীক। সেই ভাবনা থেকেই ঘরবাড়ী সাজানো হচ্ছে নানা কারুকার্যে, আর এই কাজগুলো পরিবারের নারীরাই নিজের হাতে করছেন।

শিক্ষার্থী আন্তনিকা হেম্ব্রম জানান, বড়দিনকে কেন্দ্র করে বাড়ির নারীরা যেমন ব্যস্ত, তেমনি শিশু-কিশোর ও তরুণ-তরুণীরাও পিছিয়ে নেই। সবাই মিলেই বাড়ির কাজকর্মে সহযোগিতা করছে। একই গ্রামের মাটির ঘরে আলপনা আঁকার কাজে ব্যস্ত ব্যাপটিস্ট মতবাদের গৃহবধূ লিমা মুর্মু (১৭)। উৎসবের প্রস্তুতিতে তিনিও সময় কাটাচ্ছেন রঙ ও নকশায়।

চিত্র দেখা গেছে উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল কুদবীর ক্যাথলিক মিশনপাড়া গ্রামেও। সেখানে গৃহবধূরা শেষ মুহূর্তে ঘরবাড়ী নতুন রঙে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

গ্রামের ক্যাথলিক মতবাদের গৃহবধূ রেজিনা টুডু ও শিক্ষার্থী স্মৃতি বেসরা বলেন, বছর ঘুরে বড়দিন আসে ঈশ্বর যিশুর কৃপা লাভের আশায়। এক সপ্তাহ ধরে ঘরবাড়ী পরিষ্কার ও আলপনার মাধ্যমে সেই কৃতজ্ঞতা ও প্রত্যাশাই ফুটিয়ে তোলা হচ্ছে। শুধু নারী সদস্যরাই নন, পুরো গ্রামই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। এদিকে পুরুষরা ব্যস্ত রয়েছেন বড়দিনের খরচাপাতি ও অন্যান্য আয়োজন নিয়ে।

পারইল কুদবীর ক্যাথলিক চার্চ মিশনের সিস্টার ফ্লোরা পিউরিফিকেশন বলেন, ২৫ ডিসেম্বর ঈশ্বর যিশুখ্রিষ্টের জন্মদিন। দিনটিকে খ্রিষ্টধর্মাবলম্বীরা শুভ বড়দিন হিসেবে পালন করেন। বড়দিন শুধু বাহ্যিক উৎসব নয়, এটি আত্মিক পরিশুদ্ধির সময়। বড়দিন উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ৮টায় চার্চে প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক আয়োজন শুরু হবে। পরদিন ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় প্রার্থনা শেষে ধর্মসভা অনুষ্ঠিত হবে। এসব আয়োজন পরিচালনা করবেন মিশনের ফাদার জসিম ফিলিপ মুর্মু।

উপজেলা দলিত ও আদিবাসী প্লাটফর্মের সাধারণ সম্পাদক ও ক্যাথলিক মতাদর্শের অনুসারী কমল কিস্কু বলেন, প্রতিবছরের মতো এবারও ফুলবাড়ীর খ্রিষ্টান পল্লীগুলোতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বড়দিন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৩টি গির্জার প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক