ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

প্রেমঘটিত বিরোধে আজমিরীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১১:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১১:৩২:১৩ অপরাহ্ন
প্রেমঘটিত বিরোধে আজমিরীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার প্রেমঘটিত বিরোধে আজমিরীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর গ্রামে স্থানীয় এক ব্যক্তির পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে পুকুরে মরদেহটি দেখতে পায় দুই শিশু। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে জানায়।

নিহত যুবকের নাম কামদেব দাস (১৯)। তিনি বদলপুর গ্রামের অশিনী দাসের ছেলে এবং পেশায় মূর্তি নির্মাণের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সুইটি দাসের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে সাক্ষাৎ করতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ২১ ডিসেম্বর সুইটির বাবা শংকর দাস কামদেব দাসকে আটক করেন এবং এ সময় তার পরিবারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি